জিয়ানগরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

এফএনএস (শহিদুল ইসলাম; জিয়ানগর, পিরোজপুর) : | প্রকাশ: ৫ আগস্ট, ২০২৬, ০১:৫৩ পিএম
জিয়ানগরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

পিরোজপুরের জিয়ানগরে বিনম্র শ্রদ্ধায় জুলাই বীর যোদ্ধাদের স্মরণ ও নানা কর্মসূচির মধ্য দিয়ে 'জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত হয়েছে। বুধবার (৫ আগস্ট) বেলা ১১ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হাসান মোঃ হাফিজুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা মৎস্য কর্মকর্তা ফাহাদ রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানের বক্তব্য রাখেন জিয়ানগর উপজেলা বিএনপির সভাপতি মোঃ ফরিদ আহমেদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ওলিউর রহমান, ইন্দুরকানী থানা অফিসার ইনচার্জ মহব্বত খান, উপজেলা জামায়াতের আমীর মাওলানা আলী হোসেন, সেক্রেটারি তৌহিদুর রহমান রাতুল, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আহসানুল হক ছগীর সরকারি কলেজের প্রফেসর মোঃ জাকারিয়া হোসেন, রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোঃ শাহিদুল ইসলাম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ মনিরুজ্জামান খান, জুলাই যোদ্ধা আবু মাসুদ গাজী প্রমুখ। অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, বিএনপি ও জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিক এবং জুলাই আন্দোলনের ছাত্র প্রতিনিধিরা অংশ নেন।

আপনার জেলার সংবাদ পড়তে