পিরোজপুরের কাউখালীতে পরিবেশ সুরক্ষার অংশ হিসেবে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ই আগস্ট) দুপুরে উপজেলার সয়না রঘুনাথপুর ইউনিয়নের রঘুনাথপুর ইজিএস শিক্ষা নিকেতনের আঙিনায় সুপারি গাছের চারা রোপণ করেন কাউখালী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান। বৃক্ষরোপণকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আনোয়ার হোসেন, রঘুনাথপুর ইজিএস শিক্ষা নিকেতনের প্রধান শিক্ষক তানভীর আহমেদ, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এইচ এম দ্বীন মোহাম্মদ, ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি সবুজ চৌধুরী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব রফিকুল ইসলাম রফিক। এছাড়াও সয়না রঘুনাথপুর ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাহিদুর রহমান ফিরোজ, সদস্য সচিব রাকিব তালুকদার, কাউখালী প্রেস ক্লাবের সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার, সাবেক সভাপতি এনামুল হক সহ বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ অনুষ্ঠানে অংশ নেন। কাউখালী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ সুন্দর ও সবুজ রাখা আমাদের সকলের দায়িত্ব। পরিবেশের ভারসাম্য রক্ষা এবং প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যে আজকে আমরা এই চারা রোপণ করেছি। ম্যানেজিং কমিটির সভাপতি এইচ,এম দ্বীন মোহাম্মদ বলেন, আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের আঙিনায় শুভকাজের অংশ হিসেবে উপজেলা নির্বাহী অফিসার মহোদয় চারা রোপণ করায় আমরা অত্যন্ত আনন্দিত। শিক্ষা প্রতিষ্ঠানের সৌন্দর্যবর্ধন ও সুন্দর পরিবেশ তৈরিতে এই উদ্যোগ অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে।