নাসিরনগরে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও পিকআপসহ ২ মাদক কারবারি গ্রেফতার

এফএনএস (আক্তার হোসেন ভূইয়া; নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া) : | প্রকাশ: ৪ আগস্ট, ২০২৬, ০৭:২৬ পিএম
নাসিরনগরে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও পিকআপসহ ২ মাদক কারবারি গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর থানা পুলিশ অভিযান চালিয়ে ৫ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও পিকআপ এবং ৩টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোনসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে ।  গোপন সংবাদের ভিত্তিতে নাসিরনগর থানা পুলিশের একটি টিম নাসিরনগর- রতনপুর আঞ্চলিক সড়কে বুড়িশ্বর ইউনিয়নের শ্রীঘর বাজার এলাকায় চেক পোষ্ট বসিয়ে ১ টি পিকআপ আটক করে। পুলিশ পিকআপটি তল্লাশী করে ৫,০০০ (পাঁচ হাজার) পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ২ জন মাদক কারবারীকে গ্রেফতার করে।

থানা পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (৩ আগস্ট) দিবাগত রাত ২ টা ৪৫ মিনিটের দিকে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে শ্রীঘর বাজার এলাকায় ১ টি পিকআপ আটক করে। এসময়  পুলিশ পিকআপটি তল্লাশী করে ৫ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট,৩টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোনসহ ২ জন মাদক কারবারীকে গ্রেফতার করে।

অভিযানে গ্রেফতারকৃতরা হলেন সুনামগঞ্জের নতুন গোদিগাঁও গ্রামের মৃত আঃ জলিলের ছেলে মোঃ আবুল হোসেন,দোয়ারাবাজার উপজেলার এরুয়াখাই গ্রামের আঃ লতিফের ছেলে মোঃ রাশেদ মিয়া। গ্রেফতারকৃত  আবুল হোসেনের বিরুদ্ধে ইতিপূর্বে বিভিন্ন থানায় ৩ টি মাদক মামলা রয়েছে।

নাসিরনগর থানার অফিসার ইনর্চাজ শাহীনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান  জব্দ করা আলামতসহ গ্রেফতারকৃত  দুই আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা দায়ের করা হয়েছে। 

আপনার জেলার সংবাদ পড়তে