ভোলার দৌলতখানে ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩ আগস্ট) বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার আবদুল মতিন খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, উপভোলাজেলা বিএনপির সহসভাপতি ফারুক হোসেন তালুকদার, থানা অফিসার ইনচার্জ ফখরুল ইসলাম, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আব্দুল কাদের উজ্জ্বল চৌধুরী, আজাহার আলী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম এ তাহের, জয়নুল আবদীন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল্লাহ আল নোমান, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক জহিরুল ইসলাম জহির, জুলাই যোদ্ধা রাবিন, দক্ষিণ জয়নগর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফরিদ উদ্দিন প্রমুখ। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জাহিদ উদ্দিন, যুব উন্নয়ন অফিসার মিজানুর রহমান, একাডেমিক সুপারভাইজার রিনা আক্তার, মহিলা বিষয়ক কর্মকর্তা মামুনুল ইসলাম, ভেটেরিনারি সার্জন ডাঃ সুকেশ ঘরামী, প্রেস ক্লাব সভাপতি জাকির আলম, জুলাই যোদ্ধা, জনপ্রতিনিধি, ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।