দেবহাটার বহেরা মডেল সরঃ প্রাথঃ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হলেন প্রধান শিক্ষক আবু হাসান। আবু হাসান ভোমরা ইউনিয়নের পল্লীশ্রী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে কর্মরত আছেন। তিনি এলাকার একজন সমাজসেবক ও গন্যমান্য ব্যক্তি হিসেবে পরিচিত। সম্প্রতি সরকার নির্দেশিত বিধি অনুযায়ী দেশের সকল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও সদস্য নির্বাচনের প্রজ্ঞাপন জারি করা হয়। সে মোতাবেক বহেরা মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সদস্য ও সভাপতি পদের জন্য অনেকে আবেদন করেন। সকলের অংশগ্রহণ ও মতামতের ভিত্তিতে
২১ নং বহেরা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্বাচিত ম্যানেজিং কমিটির হিসেবে আবু হাসান নির্বাচিত হন। প্রধান শিক্ষক আবু হাসান সভাপতি নির্বাচনের পরে স্কুলের শিক্ষার মান উন্নত ও শৃঙ্খলা যাতে অক্ষুন্ন থাকে সেভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন এবং স্কুলের সকল অভিভাবক, শিক্ষকমন্ডলী ও এলাকাবাসীর সহযোগীতা কামনা করেছেন।