দৌলতপুর সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার

এফএনএস (মোঃ সাইফুল ইসলাম শাহিন; দৌলতপুর, কুষ্টিয়া) : | প্রকাশ: ১ আগস্ট, ২০২৬, ১১:২৯ এএম
দৌলতপুর সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে সুনির্দিষ্ট ও নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) সীমান্ত এলাকায় পৃথক দুটি বিশেষ অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় প্রায় ২ লাখ ৮৩ হাজার টাকার ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার করেছে। কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধীনস্থ ধলা বিওপির একটি চৌকস টহল দল মোল্লাপাড়া মাঠ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে মালিকবিহীন অবস্থায় ১ কেজি ভারতীয় গাঁজা, ৬৫০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট এবং ২০০ পিস সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক সিজার মূল্য (দুই লক্ষ আটান্ন হাজার পাঁচশত) টাকা।

পরবর্তীতে ৩১ জুলাই শুক্রবার প্রাগপুর বিওপির একটি চৌকস টহল দল মাথাভাঙ্গা নদীর পাড় এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে মালিকবিহীন অবস্থায় ৬২ বোতল ভারতীয় স্কাফ সিরাপ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক সিজার মূল্য (চব্বিশ হাজার আটশত) টাকা।

উদ্ধারকৃত মাদকদ্রব্য বিধি মোতাবেক জব্দ করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম গ্রহণপূর্বক সংশ্লিষ্ট থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে এবং উদ্ধারকৃত মাদকদ্রব্য পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দেশের সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ, চোরাচালান দমন এবং মাদকসহ সকল প্রকার অবৈধ পণ্য পাচার প্রতিরোধে সর্বদা দৃঢ় অঙ্গীকারবদ্ধ। সীমান্ত এলাকায় যেকোনো ধরনের চোরাচালান ও অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবির গোয়েন্দা নজরদারি এবং বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আপনার জেলার সংবাদ পড়তে