পরিবেশ সুরক্ষায় বৃক্ষরোপণ, বৃক্ষ পরিচর্যা, প্লাস্টিক ও পলিথিনের ব্যবহার হ্রাস এবং পরিবেশবান্ধব উপকরণ ব্যবহারে শিক্ষার্থীদের সচেতন করার লক্ষ্যে বরিশালের গৌরনদীতে উৎসবমুখর পরিবেশে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। “ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি”(ঙহব ঈযরষফ, ঙহব ঞৎবব) কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার দুপুরে গৌরনদী উপজেলার বার্থী তাঁরা মাধ্যমিক বিদ্যালয়ের উদ্যোগে বিদ্যালয় প্রাঙ্গণে এই বৃক্ষরোপণ অভিযানের আয়োজন করা হয়।
বৃক্ষরোপণ কর্মসূচিতে বার্থী তাঁরা মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধানশিক্ষক বিএম ইদ্রিস আলীর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বিশিষ্ট সমাজসেবক ও আলফা প্যাথলজি ল্যাবের ব্যবস্থাপনা পরিচালক এস. এম মোশাররফ হোসেন, বিশিষ্ট সমাজসেবক ও বিএনপি নেতা মো. মোফাজ্জেল হোসেন, মার্ক এগ্রোভেটের মালিক ও বিএনপি নেতা মো. মনিরুজ্জামান খোকন, সাংবাদিক মো. মোস্তফা হাওলাদার, বার্থী ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক মজিবুর রহমান বয়াতী, মিজানুর রহমান, লুৎফর রহমান সান্টু, ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি শহিদ চাপরাশি, বার্থী ইউনিয়ন যুবদল নেতা মো. রুহুল আমিন, কাওসার ফকির, আনিস বেপারী, উপজেলা জাসাসের সাংস্কৃতিক সম্পাদক শাহরিয়ার পার্থ, বার্থী ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক আবুল বাশার উপস্থিত ছিলেন।