কিশোরগঞ্জ ডায়াবেটিক সমিতির দ্বি বার্ষিক নির্বাচন সম্পন্ন

এফএনএস (আমিনুল হক সাদি; কিশোরগঞ্জ) : | প্রকাশ: ২৫ জুলাই, ২০২৬, ০১:৫৭ পিএম
কিশোরগঞ্জ ডায়াবেটিক সমিতির দ্বি বার্ষিক নির্বাচন সম্পন্ন

কিশোরগঞ্জ ডায়াবেটিক সমিতির দ্বি বার্ষিক নির্বাচন ২০২৬ সম্পন্ন হয়েছে। শুক্রবার অনুষ্ঠেয় নির্বাচনে বিজয়ীদের নাম ঘোষণা করেছে নির্বাচন কমিশন। প্রিজাইডিং অফিসার উপজেলা একাডেমিক সুপার ভাইজার এন.এম বদরুজ্জামান তালুকদার স্বাক্ষরিত ফলাফলে জানা গেছে সহসভাপতি পদে  মিসেস শামসুন্নাহার জাহাজ প্রতীকে ৪২৬, এটিএম মস্তোফা (বাস) ৩৫৩, মো.শফিকুল ইসলাম সাধারণ সম্পাদক পদে (বিনা প্রতিদ্বন্বিতায় নির্বাচিত), সহ সাধারণ সম্পাদক পদে মো.আব্দুল্লাহ আল মোহাইমিন লাকমিয়া (বিনা প্রতিদ্বন্বিতায় নির্বাচিত), কোষাধ্যক্ষ হাফেজ মাও.রাশিদ আহমেদ টেবিল ফ্যান প্রতীকে ২৬৩, সাংগঠনিক সম্পাদক পদে মিসেস ইসরাত জাহান টেবিল ল্যাম্প প্রতীকে ৩৩৪,প্রচার ও প্রকাশনা সম্পাদক একেএম ইতিমুদ্দ্যেলা সেলিম বাল্ব প্রতীকে ৩২৭, দপ্তর সম্পাদক পদে অধ্যাপক শফিকুল ইসলাম ফকির মতি কলস প্রতীকে ২৯৩, কার্যকরী সদস্যরা হলেন,  ওয়াছিল আহমদ সাদেক টিটু  উড়োজাহাজ প্রতীকে ৪২৬,  অধ্যাপক মো.আজিজুল হক সূর্যমুখী ফুল প্রতীকে  ৩৮৩, অধ্যাপক মো.জৈনউদ্দিন নলকূপ প্রতীকে ৩৭৬, মো. তাজুল ইসলাম  গোলাপফুল প্রতীকে ৩৬৫, এড.মাসুদ আহমেদ লিচু প্রতীকে ৩৫৭,  হাজী মো.কামরুজ্জামান জাহাঙ্গীর  বেবিটেক্সি প্রতীকে ৩৩৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

আপনার জেলার সংবাদ পড়তে