চিরিরবন্দরে বিদ্যুতের খুঁটিতে কাজ করতে গিয়ে বিদ্যুতস্পৃষ্ঠ হয়ে খুঁটি থেকে পড়ে গিয়ে টেকনিশিয়ান মইন উদ্দিনের মৃত্যু হয়েছে। এ দূর্ঘটনাটি গত ২১ জুলাই মঙ্গলবার দুপুর আড়াইটায় উপজেলার হাসপাতাল মোড়ে সীমান্ত ব্যাংকের সামনে ঘটেছে।
প্রত্যক্ষদর্শি ও পল্লী বিদ্যুত অফিস সুত্রে জানা গেছে, উপজেলার কয়েকটি স্থানে বিদ্যুতের সমস্যা হওয়ায় পল্লী বিদ্যুত অফিসের পরামর্শে বিদ্যুতের সমস্যা সমাধানের জন্য টেকনিশিয়ান মইন উদ্দিন (৪৫) বিদ্যুতের খুঁটিতে উঠে কাজ শেষে নামার সময় অসাবধানতা বশত: বিদ্যুতস্পৃষ্ঠ হন। এসময় খুঁটি থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হলে স্থানীয় লোকজন ও পরিবারের লোকজন দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে আইসিইউ না পাওয়ায় চেকআপ ডায়াগণষ্টিক সেন্টারে নিয়ে গেলে সন্ধায় চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করেন। তার মৃত্যুতে জাতীয় সংসদের হুইপ মোঃ আখতারুজ্জামান মিয়া এমপি গভীর শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। গতকাল বুধবার সকাল ১০ টায় জানাযা শেষে নিজ পারিবারিক কবরস্থানে মরদেহ দাফন করা হয়। এ ঘটনায় পরিবারে ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।