হিলফুল ফুজুল যুব সংঘের উদ্যোগে

ডোমারে ইফতার ও ঈদ উপহার বিতরণ

এফএনএস (আব্দুর রাজ্জাক, নীলফামারী) : | প্রকাশ: ২১ মার্চ, ২০২৬, ১০:১৯ এএম
ডোমারে ইফতার ও ঈদ উপহার বিতরণ

নীলফামারীর ডোমারে হিলফুল ফুজুল যুব সংঘের উদ্যোগে ইফতার মাহফিল ও অসহায় দুঃস্থদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।বিকালে এলাকার পথচারীদের মাঝে ইফতার বিতরণের মাধ্যমে কর্মসূচির শুভ উদ্বোধন করেন নীলফামারী-০১ (ডোমার ডিমলা) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার। পরে ডোমার উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় সংগঠনের সভাপতি শাহিনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার। সংগঠনের সহ সভাপতি সিদ্দকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতেরআমির মাওলানা আব্দুল হাকিম, সেক্রেটারি মাওলানা রবিউল আলম, ডোমার মডেল মসজিদের ইমাম মাওলানা সাইফুল ইসলাম, ডোমার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি মাহামুদ বিন আলম, প্রেসক্লাব সভাপতি মোজাফ্ফর আলী, সংগঠনের সাধারণ সম্পাদক মানিক ইসলামসহ এলাকার সুধীজন। অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে