কলারোয়ায় পৈত্রিক জমি জবর দখল ও মারপিটের অভিযোগ

এফএনএস (জুলফিকার আলী; কলারোয়া, সাতক্ষীরা) :
| আপডেট: ১৮ মার্চ, ২০২৬, ০৩:০৪ এএম | প্রকাশ: ১৮ মার্চ, ২০২৬, ০৩:০৪ এএম
কলারোয়ায় পৈত্রিক জমি জবর দখল ও মারপিটের অভিযোগ

সাতক্ষীরার কলারোয়ায় ৪ অসহায় নারীর পৈত্রিক জমি জবর দখল ও মারপিটের অভিযোগ উঠেছে এক ভুমিদখলবাজের বিরুদ্ধে। এঘটনায় আদালতে একটি মামলা দায়ের হয়েছে। ঘটনাটি ঘটেছে-উপজেলার চন্দনপুর গ্রামে। ঘটনার বিবরণে জানা গেছে-চন্দনপুর গ্রামের খোদা বক্স মারা যাওয়ার সময় ৩ছেলে ও ৪কন্যা রেখে যান। তার রেখে যাওয়া জমির ওয়ারেশ হিসাবে ৪কন্যা মাকছু, মাফুয়ারা, রত্না খাতুন ও স্বপ্না খাতুন হিসাব অনুযায়ী সাড়ে ৮শতক জমি পান। কিন্তু এই জমির অংশ পিন্টু ও মজনু দিতে চাইলেও তার মেঝ ভাই মন্টু হোসেন দিবেনা বলে হুমকি প্রদান করে জমি জবরদখল করে নেয়।  এতে প্রতিবাদ করাতে মন্টু হোসেন লোকজন নিয়ে কয়েকবার ৪বোনকে ধরে বেধড়ক মারপিট করে নিলাফোলা জখম করে। পরে স্থানীয় লোকজন ৪নারীর পক্ষে এগিয়ে আসলে প্রতারক মন্টু কৌশলে সাতক্ষীরা আদালতে ৪বোন ও এক ভাইকে বিবাদী করে ১৪৫ধারায় একটি মিথ্যা মামলা দায়ের করেন। এর পরেও প্রতারক মন্টু হোসেন গতকাল সকালে ওই জমির সিমানা খুটি তুলে দিয়েছে। এখন ওই ৪নারীকে বাড়ি ছাড়া করার হুমকি দিচ্ছে।  এদিকে প্রতারক মন্টু অব্যহত হুমকিতে নিরাপত্তাহিনতায় রয়েছে ৪নারী ও পরিবার। এঘটনায় জীবনের নিরাপত্তার দাবী জানিয়ে জেলা পুলিশ সুপার ও জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করেছেন ওই নির্যাতিত ৪নারী পরিবার।

আপনার জেলার সংবাদ পড়তে