হাকিমপুর প্রেস ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল

এফএনএস (মোস্তাফিজার রহমান মিলন; হিলি, দিনাজপুর) : | প্রকাশ: ১০ মার্চ, ২০২৬, ০৯:০৮ এএম
হাকিমপুর প্রেস ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল

দিনাজপুরের হাকিমপুর প্রেসক্লাবের উদ্যােগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। সোমবার প্রেসক্লাবে এর  আয়োজন করা হয়।  হাকিমপুর প্রেসক্লাব সভাপতি গোলাম মোস্তাফিজার রহমান মিলনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাকিমপুর থানা ওসি জাকির হোসেন, এছাড়াও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন শিল্পী, সিনিয়র সহ-সভাপতি শাহীনুর ইসলাম শাহীন, সাংগঠনিক সম্পাদক হযরত আলী সরদার, সাবেক উপজেলা চেয়ারম্যান আকরাম হোসেন মন্ডল, আজিজার রহমান, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান পারুল নাহার হাকিমপুর জামায়াতে আমির আমিনুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। ইফতারপূর্ব দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। হিলি আজিজিয়া আনোয়ারুল উলুম মাদ্রাসার মুহতামিম মাওলানা শামসুল হুদা খান দোয়া মাহফিল পরিচালনা করেন।

আপনার জেলার সংবাদ পড়তে