সাংবাদিক শওকত মাহমুদ কারাগারে

এফএনএস অনলাইন: | প্রকাশ: ৯ ডিসেম্বর, ২০২৫, ০৮:২৮ এএম
সাংবাদিক শওকত মাহমুদ কারাগারে

জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও জনতা পার্টি বাংলাদেশের মহাসচিব শওকত মাহমুদকে শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় কারাগারে পাঠানো হয়েছে।

ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা সোমবার এ আদেশ দেন।

এ সময় তার ১০ দিনের রিমান্ড আবেদনের ওপর শুনানি বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) হবে বলে জানান আদালত।

এরআগে, রোববার (৭ ডিসেম্বর) রাজধানীর মালিবাগের নিজ বাসার সামনে থেকে তাকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরে সরকার ‘উৎখাতের ষড়যন্ত্রে’ জড়িত থাকার অভিযোগে যে মামলায় বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক এনায়েত করিম চৌধুরী গ্রেফতার হন, সেই মামলায় শওকত মাহমুদকেও গ্রেফতার দেখানো হয়।

আপনার জেলার সংবাদ পড়তে