৪ দিনের সফরে পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি

এফএনএস অনলাইন: | প্রকাশ: ১ নভেম্বর, ২০২৫, ০৬:৩৭ এএম
৪ দিনের সফরে পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি

৪ দিনের সরকারি সফরে পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। বৃহস্পতিবার সকালে ঢাকা থেকে পাবনার উদ্দেশে ওয়ানা করবেন তিনি।

রাষ্ট্রপতির প্রটোকল অফিসার আবুল কালাম মো. লুৎফর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বুধবার (২৯ অক্টোবর) এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়, বৃহস্পতিবার সকালে ঢাকা থেকে হেলিকপ্টারযোগে পাবনায় পৌঁছাবেন রাষ্ট্রপতি। জেলা সার্কিট হাউসে গার্ড অব অনার গ্রহণের পর তিনি সেখানে রাত্রিযাপন করবেন।

পরদিন শুক্রবার (৭ নভেম্বর) আরিফপুরে পিতা-মাতার কবর জিয়ারত করবেন রাষ্ট্রপতি। এরপর আত্মীয়-স্বজনের সঙ্গে তাঁর সাক্ষাৎ হবে। শনিবার (৮ নভেম্বর) সার্কিট হাউসে নিকট আত্মীয়দের সঙ্গে আবারও দেখা করবেন তিনি। সেদিনও রাতে তিনি সার্কিট হাউসে অবস্থান করবেন।

সফরের শেষ দিন রবিবার (৯ নভেম্বর) সকালে সার্কিট হাউসে গার্ড অব অনার গ্রহণ শেষে হেলিকপ্টারযোগে ঢাকার উদ্দেশে রওনা দেবেন রাষ্ট্রপতি।

আপনার জেলার সংবাদ পড়তে