শৈলকুপায় শ্বশুরের হাতে প্রাণ গেল পুত্রবধূর

এফএনএস (মফিজুল ইসলাম; শৈলকুপা, ঝিনাইদহ) : | প্রকাশ: ২৭ অক্টোবর, ২০২৫, ০১:৪৯ এএম
শৈলকুপায় শ্বশুরের হাতে প্রাণ গেল পুত্রবধূর

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার পাইকপাড়া গ্রামে মানসিক প্রতিবন্ধী শ্বশুরের হাতে লিমা খাতুন (২৮) নামের এক গৃহবধূ খুন হয়েছে বলে অভিযোগ উঠেছে।   আজ রোববার (২৬ অক্টোবর) ভোর পাঁচটার দিকে নিজ বাড়িতে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত লিমা খাতুন ওই গ্রামের আব্দুর রবের স্ত্রী এবং দুই সন্তানের জননী। পরিবারের সদস্য ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে হঠাৎ লিমার ঘর থেকে চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে এসে তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

প্রাথমিক তদন্তে পুলিশ জানায়, লিমাকে ধারালো অস্ত্র দিয়ে গভীর আঘাত করে হত্যা করা হয়েছে। ঘটনার পর থেকেই তার শ্বশুর মুকুল শেখ (মানসিক প্রতিবন্ধী) পলাতক রয়েছেন। পুলিশ ধারণা করছে, মানসিক ভারসাম্যহীন অবস্থায় মুকুল শেখই এ হত্যাকাণ্ড ঘটিয়ে থাকতে পারেন।নিহত লিমার স্বামী আব্দুর রব জালান,আমার মানসিক  প্রতিবন্ধী পিতা আমার স্ত্রীকে খুন করেছে। এদিকে এমন মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া  নেমে এসেছে 

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, “ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।”

আপনার জেলার সংবাদ পড়তে