জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ আরও বাড়ল

এফএনএস অনলাইন: | প্রকাশ: ১৭ অক্টোবর, ২০২৫, ১০:৪৩ এএম
জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ আরও বাড়ল

জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ আরেক ধাপ বাড়িয়েছে সরকার। এই ধাপে আরও ১৫ দিন বাড়ানো হয়েছে মেয়াদ।

মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে বৃহস্পতিবার জানানো হয়, ঐকমত্য কমিশনের মেয়াদ আগামী ৩১ অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়েছে।

এ বছরের ১২ ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে সাত সদস্যের এ কমিশন গঠন করা হয়। কমিশনকে ছয় মাসের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশনা দেওয়া হয়েছিল, যার মেয়াদ শেষ হওয়ার কথা ছিল গত ১৫ আগস্ট।

তবে কমিশনের কার্যক্রম সম্পন্ন না হওয়ায় এর আগে দুই দফায় মেয়াদ এক মাস করে বাড়ানো হয়। সবশেষ ১৫ অক্টোবর পর্যন্ত মেয়াদ বাড়ানো হয়েছিল।

আপনার জেলার সংবাদ পড়তে