জয় দিয়ে বিশ্বকাপ শুরু করলো ভারত

এফএনএস স্পোর্টস | প্রকাশ: ২ অক্টোবর, ২০২৫, ০৭:৩৭ এএম
জয় দিয়ে বিশ্বকাপ শুরু করলো ভারত

নিজেদের মাঠে নারী ওয়ানডে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে সহজ জয় পেয়েছে ভারত। ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে তারা শ্রীলঙ্কাকে হারিয়েছে ৫৯ রানে। ভারতের ৮ উইকেটে ২৬৯ রানের জবাবে শ্রীলঙ্কার ইনিংস শেষ হয় ৪৫.৩ ওভারে ২১১ রানে। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে শ্রীলঙ্কার জয়ের লক্ষ্য ছিল ২৭১ রান। গৌহাটিতে টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠিয়েছিল শ্রীলঙ্কা। ২৫ ওভারে ২ উইকেটে ১২০ তুললেও মিডল অর্ডারের ব্যর্থতায় পুঁজি বড় করতে পারেনি ভারত। হারলিন দেওল ৬৪ বলে ৪৮, দিপ্তি শর্মা বল সমান ৫৩ আর আট নম্বর ব্যাটার আমানজত কাউর খেলেন ৫৬ বলে ৫৭ রানের ইনিংস। শ্রীলঙ্কার ইনোকা রানাভিরা নেন ৪৬ রানে ৪টি উইকেট। জবাবে শ্রীলঙ্কাও একটা সময় ২ উইকেটে ১০৩ রান তুলে ভালো অবস্থানে ছিল। কিন্তু রান বাড়াতে গিয়ে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে তারা। শেষ পর্যন্ত আর পেরে উঠেনি। দলের পক্ষে সর্বোচ্চ ৪৩ রান করেন অধিনায়ক ওপেনার চামারি আতাপাত্তু। ভারতের দিপ্তি শর্মা ৫৪ রানে শিকার করেন ৩টি উইকেট।

আপনার জেলার সংবাদ পড়তে