সিংড়ায় জাকের পার্টির র‌্যালি ও জনসভা

এফএনএস (সাইফুল ইসলাম; সিংড়া, নাটোর) : | প্রকাশ: ২৬ সেপ্টেম্বর, ২০২৫, ০৮:৩০ এএম
সিংড়ায় জাকের পার্টির র‌্যালি ও জনসভা

নাটোরের সিংড়ায় জাকের পার্টির উদ্যোগে র‌্যালি ও জনসভা হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৫ টায় উপজেলার শেরকোল বাজার এলাকায় এই কর্মসূচির আয়োজন করে জাকের পার্টি ও সকল সহযোগি সংগঠন নাটোর জেলা। সংগঠনের চেয়াম্যান মাওলানা খাজাবাবা ফরিদপুরীর নির্দেশে ও কেন্দ্রীয় কর্মসূচির ধারাবাহিকতায় ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে সংগঠনটি এই কর্মসূচি পালন করছে বলে জানা গেছে। 

উপজেলার সাধারণ সম্পাদক মাহফুজুর রহমানের সভাপতিত্বে জনসভায় বক্তব্য রাখেন জাকের পার্টির নাটোর জেলার সভাপতি কে এম জি ফারুক গুল, সাধারণ সম্পাদক রওশন আলম, সহ-সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, স্বেচ্ছাসেবক ফ্রন্টের সাধারণ সম্পাদক মামুন হোসেন প্রমূখ।   

আপনার জেলার সংবাদ পড়তে