দুই সন্তানের জনকের বিষপানে আত্মহত্যা

এফএনএস (বরিশাল প্রতিবেদক) :
| আপডেট: ৯ সেপ্টেম্বর, ২০২৫, ০৫:৫০ এএম | প্রকাশ: ৯ সেপ্টেম্বর, ২০২৫, ০৫:৫০ এএম
দুই সন্তানের জনকের বিষপানে আত্মহত্যা

দাম্পত্য কলহের জেরধরে বরিশালের গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের কমলাপুর গ্রামে দুই সন্তানের জনক মোস্তফা সরদার (৪২) বিষপান করে আত্মহত্যা করেছে। আজ সোমবার দুপুরে গৌরনদী মডেল থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরন করেছে।  নিহত মোস্তফা ওই গ্রামের মৃত আব্দুল জলিল সরদারের ছেলে।

গৌরনদী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জুয়েল হাওলাদার জানান, দাম্পত্য কলহের জেরধরে সোমবার সকাল সাতটার দিকে নিজ ঘরের মধ্যে বিষপান করেন মোস্তফা সরদার। গুরুত্বর অবস্থায় বাড়ির লোকজনে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষনা করেন। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে