পীরগাছায় কীটনাশক পানে যুবকের মৃত্যু

এফএনএস (শাহ কামাল ফারুক লাবু; পীরগাছা, রংপুর) :
| আপডেট: ৮ সেপ্টেম্বর, ২০২৫, ০৮:০৫ এএম | প্রকাশ: ৮ সেপ্টেম্বর, ২০২৫, ০৮:০৫ এএম
পীরগাছায় কীটনাশক পানে যুবকের মৃত্যু

রংপুরের পীরগাছায় কীটনাশক পানে সোহেল রানা (১৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল রোববার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ছোট হায়াত খাঁ গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সোহেলা রানা ওই এলাকার আবু সাঈদ হোসেনের ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, নিহত সোহেল রানা মানসিক রোগে ভুগছিল এবং রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মানসিক রোগ বিশেষজ্ঞ অধ্যাপক জ্যোতিময় রায়ের তত্ত্বাবধানে দীর্ঘদিন ধরে চিকিৎসাধীন ছিল।

গতকাল সকালে সে কীটনাশক পান করলে পরিবারের সদস্যরা তাকে পীরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ১১টার দিকে সে মারা যায়।

এ বিষয়ে পীরগাছা থানার এস আই শফিকুল ইসলাম আকন্দ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে থানায় অপমৃত্যু (ইউডি) মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে