৩ দফা দাবিতে গণঅধিকার পরিষদের সংহতি সমাবেশ

এফএনএস অনলাইন: | প্রকাশ: ৬ সেপ্টেম্বর, ২০২৫, ০৬:২৭ এএম
৩ দফা দাবিতে গণঅধিকার পরিষদের সংহতি সমাবেশ

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরসহ নেতাকর্মীদের ওপর হামলায় জড়িতদের শাস্তিসহ তিন দফা দাবিতে গণঅধিকার পরিষদের সংহতি সমাবেশ অনুষ্ঠিত হয়।

জাতীয় জাদুঘরের সামনে শুক্রবার বিকেল ৪টার পর এই সমাবেশ শুরু হয়।

তিন দফা দাবিগুলো মধ্যে রয়েছে- 

গণধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরসহ নেতাকর্মীদের ওপর হামলায় জড়িতদের শাস্তি; আওয়ামী লীগের দোসর জাতীয় পার্টি এবং ১৪ দলের বিচার নিবন্ধন ও রাজনীতি নিষিদ্ধ; ব্যর্থতার দায়ে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ। 

গণধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান, জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদসহ বিভিন্ন দলের নেতাকর্মীরা অংশ নেন সমাবেশে।

আপনার জেলার সংবাদ পড়তে