খুলনায় ট্রেনে কাটা পড়ে যুবক নিহত

এমএ আজিম; খুলনা: | প্রকাশ: ১৫ নভেম্বর, ২০২৬, ১১:২৪ পিএম
খুলনায় ট্রেনে কাটা পড়ে যুবক নিহত
ছবি: FNS

খুলনায় ট্রেনে কাটা পড়ে মিথুন সরকার (৩২) নামে এক যুবক নিহত হয়েছে। রোববার দুপুরে নগরীর আড়ংঘাটায় এ দুর্ঘটনা ঘটে। খুলনা রেলওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউর রহমান বলেন, দুপুর সোয়া ১২টার দিকে বেনাপোল থেকে মোংলার উদ্দেশে ছেড়ে আসা ট্রেন বেতনায় কাটা পড়ে মিথুন সরকার নামে এক যুবক নিহত হয়। সে নগরীর আড়ংঘাটার শিশির সরকারের ছেলে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে ওসি জানান।

আপনার জেলার সংবাদ পড়তে