ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিত

নিজস্ব প্রতিবেদক | প্রকাশ: ১৪ নভেম্বর, ২০২৬, ০৭:৩৬ পিএম
ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিত
ছবি: FNS

আগামী ৩০ নভেম্বর পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। আজ শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সংস্থাটি। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, নিরাপত্তাজনিত কারণে ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের নিয়মিত ফ্লাইট আগামী ৩০ নভেম্বর পর্যন্ত স্থগিত থাকবে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ রুটে ফ্লাইট চলাচল বন্ধ থাকবে।

অন্যদিকে, ঢাকা-জেদ্দা-ঢাকা, ঢাকা-দাম্মাম-ঢাকা ও ঢাকা-মদিনা-ঢাকা রুটে পূর্বঘোষিত সিদ্ধান্ত এবং সময়সূচি অনুযায়ী ফ্লাইট পরিচালনা অব্যাহত থাকবে বলেও জানায় বিমান।

যাত্রীদের টিকিট ও ভ্রমণসংক্রান্ত হালনাগাদ তথ্যের জন্য নিকটস্থ বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সেলস সেন্টারে যোগাযোগের জন্য অনুরোধ করা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে