বিরলে শুভ প্রবারণা পূর্ণিমা ও সংঘ দান অনুষ্ঠিত

মোঃ আতিউর রহমান; বিরল, দিনাজপুর: | প্রকাশ: ১৪ নভেম্বর, ২০২৬, ০৫:৪০ পিএম
বিরলে শুভ প্রবারণা পূর্ণিমা ও সংঘ দান অনুষ্ঠিত
ছবি: FNS

বিরলে শুভ প্রবারণা পূর্ণিমা ও সংঘ দান অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনের জাতীয় সংসদ সদস্য এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক।
শনিবার বিকালে বহবলদিঘী টিম্পু তিগ্যা যৌথ বৌদ্ধ বিহার কমিটির আয়োজনে নবাবগঞ্জ মহাথের ভিক্ষু সুমানন্দ সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ রেজাউল ইসলাম, উপজেলা বিএনপি সভাপতি মোঃ বাবুল হোসেন, পৌর বিএনপির সহসভাপতি আসাদুল হক হীরা, কৃষিবিষয়ক সম্পাদক আফছার আলী মেম্বার, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি ফিরোজা বেগম সোনা, সাবেক ইউপি চেয়ারম্যান মোজাহারুল ইসলাম, ইউপি সদস্য ফয়জার হোসেন প্রমূখ। এর আগে প্রধান অতিথি বিরল উপজেলার বিভিন্ন এতিমখানা ও মসজিদে কার্পেট বিতরণ করেন।

আপনার জেলার সংবাদ পড়তে