কাহারোল থানায় ১১৫টি মামলা দায়ের ১০ মাসে

মোঃ আব্দুল্লাহ; কাহারোল, দিনাজপুর: | প্রকাশ: ১৪ নভেম্বর, ২০২৬, ০৫:১৩ পিএম
কাহারোল থানায় ১১৫টি মামলা দায়ের ১০ মাসে
ছবি: FNS

দিনাজপুরের কাহারোল থানায় চলতি ২০২৬ সালে ১১৫টি মামলা ১০ মাসে রেকর্ড করা হয়েছে বলে কাহারোল থানা সূত্রে জানা যায়। এইসব মামলার মধ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সবচেয়ে বেশী মামলা হয়েছে। পাশাপাশি নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ, খুন, চুরি, সড়ক পরিবহণ আইনসহ বিভিন্ন অপরাধে এইসব মামলা রেকর্ড করা হয়েছে বলে কাহারোল থানার অফিসার ইনচার্জ মো: সেলিমুর রহমান জানিয়েছেন।
কাহারোল থানা সূত্রে জানা যায়, জানুয়ারি মাসে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪টি, চুরি সংক্রান্ত ১টি, সড়ক পরিবহণ আইনে ২টি, ফেব্রুয়ারি মাসে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২টি, নারী ও শিশু নির্যাতন দমন আইনে ২টি, অন্যান্য ২টি, মার্চ মাসে মাদকদ্রব্য ৩টি, ধর্ষণ ১টি, খুন ১টি, অন্যান্য ৪টি, এপ্রিল মাসে মাদকদ্রব্য ৭টি, নারী ও শিশু অপহরণের দায়ে ১টি, অন্যান্য খাতে ২টি, মে মাসে মাদকদ্রব্য ৭টি, নারী ও শিশু নির্যাতন দমন আইনে ১টি পর্ণগ্রাফি আইনে ১টি সাইবার সুরক্ষা আইনে ১টি, অন্যান্য খাতে ৪টি, জুন মাসে মাদকদ্রব্য ৪টি, সড়ক পরিবহণ ১টি, ধর্ষণ ১টি, শিশু আইনে ১টি, অন্যান্য খাতে ৭টি, জুলাই মাসে মাদকদ্রব্য ৫টি, চুরি সংক্রান্ত ১টি, নারী ও শিশু নির্যাতন আইনে ৩টি, নারী ও শিশু অপহরণে ১টি, স্পেশাল পাওয়ারে ২টি, অন্যান্য খাতে ৩টি, আগস্ট মাসে মাদকদ্রব্য ৬টি, চুরি সংক্রান্ত ১টি, সড়ক পরিবহনে ১টি, অন্যান্য খাতে ৪টি, সেপ্টেম্বর মাসে মাদকদ্রব্য ৩টি, সড়ক পরিবহণ আইনে ৩টি, নারী ও শিশু নির্যাতন দমন আইনে ২টি, ধর্ষণ ৩টি, খুন ১টি, অন্যান্য ১টি, অক্টোবর মাসে মাদকদ্রব্য ৬টি, অপহরণ সংক্রান্ত ২টি, সড়ক পরিবহণ আইনে ১টি, চুরি সংক্রান্ত ১টি, অন্যান্য ৫টিসহ ১১৫টি মামলা ১০ মাসে রেকর্ড করেছে কাহারোল থানার পুলিশ। কাহারোল থানার অফিসার্স ইনচার্জ জানান, মাদককে কোন ছাড় দেওয়া হবে না। তিনি আরোও বলেন, আমাদের অভিযান অব্যাহত রয়েছে মাদকের বিরুদ্ধে।

আপনার জেলার সংবাদ পড়তে