গফরগাঁওয়ে ইসলামিয়া মাদরাসায় বার্ষিক অভিভাবক সম্মেলন

রফিকুল ইসলাম খান; গফরগাঁও, ময়মনসিংহ: | প্রকাশ: ১৩ নভেম্বর, ২০২৬, ০৭:২৫ পিএম
গফরগাঁওয়ে ইসলামিয়া মাদরাসায় বার্ষিক অভিভাবক সম্মেলন
ছবি: FNS

ময়মনসিংহের গফরগাঁও উপজেলার ঘাগড়া পোড়াবাড়ীয়া আব্দুর রহমান খান ইসলামিয়া মাদরাসায় বার্ষিক অভিভাবক সম্মেলন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) দিনভর বিশিষ্ট সমাজসেবক নূরুজ্জামান খান রানা'র সার্বিক তত্ত্বাবধানে মাদরাসায় প্রাঙ্গণে এ অভিভাবক সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে মাদরাসায় ১৪৪৭-৪৮ হিজরি / ২০২৬-২৭ শিক্ষাবর্ষের দ্বিতীয় সাময়িক পরীক্ষার ফলাফল প্রকাশ সহ বিভিন্ন বিভাগের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী শিক্ষার্থীদের পুরস্কৃত করা হয়।
এছাড়াও বোর্ড পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের হাতে বোর্ড কর্তৃক প্রদত্ত সনদ ও পুরস্কার তুলে দেওয়া হয়। উক্ত মাদরাসার মুহতামিম হাফেজ মাওলানা মুফতি মোস্তাফিজুর রহমান (চরবহুলী) এর সভাপতিত্বে অনুষ্ঠানে মাদরাসার সার্বিক শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রম, বিগত দিনের অগ্রগতি এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়া শিক্ষার্থীদের মেধা ও ভালো ফলাফলের স্বীকৃতি দিতে এবং পড়াশোনায় আরও উৎসাহিত করতে বিভিন্ন পুরস্কার, বৃত্তি ও স্কলারশিপ কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়। অনুষ্ঠানে দূর-দূরান্ত থেকে আগত পুরুষ ও মহিলা অভিভাবকবৃন্দ, মাদরাসার পরিচালনা কমিটির সদস্যবৃন্দ, মহল্লার মুরুব্বি, গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষকমণ্ডলী ও শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত ছিলেন। শেষপর্বে জুমার নামাজের পর সকলের কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

আপনার জেলার সংবাদ পড়তে