চাঁদপুরে

নীলাচল মন্দিরে অন্নকূট মহোৎসব ও গোবর্ধন পূজা পরিদর্শনে এমপি মানিক

মিজানুর রহমান; চাঁদপুর:
| আপডেট: ১৩ নভেম্বর, ২০২৬, ০৬:২৮ পিএম | প্রকাশ: ১৩ নভেম্বর, ২০২৬, ০৬:২৮ পিএম
নীলাচল মন্দিরে অন্নকূট মহোৎসব ও গোবর্ধন পূজা পরিদর্শনে এমপি মানিক
ছবি: FNS

সনাতন ধর্মম্বলিদের মাঝে ব্যপক উৎসাহ-উদ্দীপনা, ধর্মীয় ভাবগাম্ভীর্য এবং ভক্তিমূলক পরিবেশের মধ্য দিয়ে চাঁদপুরে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন)-এর উদ্যোগে শ্রীশ্রী অন্নকূট মহোৎসব ও গোবর্ধন পূজা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) দুপুরে চাঁদপুর শহরের মুন্সেফপাড়াস্থ শ্রীশ্রী মহাপ্রভু নীলাচল মন্দির প্রাঙ্গণে এ মহোৎসবের আয়োজন করা হয়। ইসকন চাঁদপুর জেলার সভাপতি জগদানন্দ পণ্ডিত দাস ব্রহ্মচারীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক।
তিনি বলেন, আমি এবং আমার সরকার আপনাদের পাশে রয়েছি। অতীতেও আপনাদের মন্দির উন্নয়নে অনুদান দিয়েছি এবং ভবিষ্যতেও দিবো। আপনারা সবাই মিলে আমাদের প্রধানমন্ত্রীর জন্য প্রার্থণা করবেন যাতে তিনি ভালো থাকেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা পূজা উদ্‌যাপন পরিষদের সিনিয়র সহ-সভাপতি নরেন্দ্র নারায়ণ চক্রবর্তী এবং সাধারণ সম্পাদক তমাল কুমার ঘোষসহ স্থানীয় সনাতনী সংগঠনের নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
দিনব্যাপী এ ধর্মীয় আয়োজনের কর্মসূচির মধ্যে ছিল সুমধুর ভজন কীর্তন, কীর্তন মেলা, পদাবলি কীর্তন, ভোগ আরতি কীর্তন এবং ভগবতীয় আলোচনা হয়। আলোচনা সভায় বক্তারা গোবর্ধন পূজা ও অন্নকূট মহোৎসবের আধ্যাত্মিক তাৎপর্য তুলে ধরেন এবং সমাজে শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ বজায় রাখার আহ্বান জানান। উৎসবকে কেন্দ্র করে সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্তদের ঢল নামে। দিনব্যাপী এই আয়োজনে প্রায় দুই থেকে আড়াই হাজার ভক্তবৃন্দ অংশগ্রহণ করেন। অনুষ্ঠান শেষে উপস্থিত সনাতনী ভক্তবৃন্দের মাঝে খাবার বিতরণ করা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে