গ্রামীণ অবকাঠামো সংস্কার (কাবিটা) কর্মসূচির আওতায় ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার চাতলপাড় ইউনিয়নে ৬ কিলোমিটার (প্রস্তাবিত এমএ হান্নান) সড়ক পুনঃনির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে।
আজ শুক্রবার সকালে চাতলপাড় ইউনিয়নের রতনপুর সিএনজি ষ্টেশন থেকে ভলাকুট ইউনিয়নের বাঘী শাহবীরের জমি পর্যন্ত সড়ক পুনঃনির্মাণ প্রকল্পের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন ব্রাহ্মণবাড়িয়া-১ আসনের সংসদ সদস্য ও মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি এমএ হান্নান।
প্রধান অতিথির বক্তব্যে উদ্বোধনী অনুষ্ঠানে এমপি এমএ হান্নান বলেন, ‘সরকার দেশের প্রান্তিক পর্যায়ে গ্রামীণ উন্নয়নে নিরলসভাবে কাজ করছে। গ্রামীণ অবকাঠামোর উন্নয়নের মাধ্যমে সাধারণ মানুষের জীবনমান সহজ ও গতিশীল করা হচ্ছে।’ পর্যায়ক্রমে উপজেলার বিভিন্ন এলাকার রাস্তাঘাটের উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে বলেও তিনি জানান।
দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা উপজেলা প্রকৌশলী আবদুল মোমেন,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুল ইসলাম,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কে এম বসির উদ্দিন তুহিন, উপজেলা বিএনপির সহ সভাপতি মোহাম্মদ ইব্রাহিম ভূইঁয়া রেনু,সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আলী আজম চৌধুরী,উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলমগির হোসেন,উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহে আলম,সহ- সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আরাফাত উল্লাহ,মানবাধিকার সম্পাদক লিটন রায়,পৌর বিষয়ক সম্পাদক ছোয়াব মিয়া, উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব এম নাছির রহমান, উপজেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত আহবায়ক আবদুল্লাহ আল মামুন, উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মুসলেহ উদ্দিন চৌধুরী সোহাগ,সাবেক যুগ্ম আহবায়ক শরীফুল ইসলাম ভূইঁয়া, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক মোহাম্মদ জিয়াউল করীম সোহেল,চাতলপাড় সভাপতি সোহরাব খান,ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি কামরুল হাসান বাবুল,সাধারণ সম্পাদক আছাব মিয়া,যুবদল নেতা শামীম আহমেদ, ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ সভাপতি সোহাগ ভূইঁয়া,যুবদলের সাধারণ সম্পাদক মামুন ভূইঁয়াসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা,উপজেলা ও চাতলপাড় ইউনিয়ন বিএনপি এবং সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।পরে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস জানায়,২০২৬-২০২৭ অর্থবছরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ(কাবিটা)কর্মসূচির আওতায় গ্রামীণ অবকাঠামো সংস্কার (কাবিটা) কর্মসূচির আওতায় ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার চাতলপাড় ইউনিয়নের রতনপুর থেকে ভলাকুট ইউনিয়নের বাঘী পযর্ন্ত প্রায় ৬ কিলোমিটার সড়ক পুনঃনির্মাণ কাজের কাবিটা প্রকল্প থেকে মাটি ভরাট কাজে ২৫ লাখ টাকা ব্যয় হবে।
পরে রতনপুর বাজার চত্বরে এক উদ্বোধনী সভা ২ নং ওর্য়াড বিএনপির সভাপতি মোহাম্মদ শাজাহান মিয়ার সভাপতিত্বে ওর্য়াড বিএনপির সাধারণ সম্পাদক মেহেদি হাসানের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। সভায় চাতলপাড় ইউনিয়নের রতনপুর থেকে ভলাকুট ইউনিয়নের বাঘী পযর্ন্ত প্রায় ৬ কিলোমিটার এ সড়কটি সংসদ সদস্য এম ও হান্নানের নামে নামকরণ ঘোষণা করা হয়।