শ্রীনগরে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

এফএনএস; মুন্সিগঞ্জ:
| আপডেট: ১৩ নভেম্বর, ২০২৬, ১১:৫৯ এএম | প্রকাশ: ১৩ নভেম্বর, ২০২৬, ১১:৪৯ এএম
শ্রীনগরে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২
ছবি: FNS

মুন্সীগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল দুর্ঘটনায় এক তরুণ ও এক তরুণী নিহত হয়েছেন। আজ শুক্রবার রাত ৩টার দিকে সমষপুর এলাকায় মাওয়ামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা ঢাকার মিরপুরের পশ্চিম শেওড়াপাড়ার বাসিন্দা। তাঁরা হলেন মনজুরুল আলম বাবুর ছেলে রাফি (২০) ও জাহাঙ্গীর আলমের মেয়ে জান্নাতুল মাওয়া জ্যোতি (১৯)।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, দুজন মোটরসাইকেলে ঢাকা থেকে মাওয়ার দিকে যাচ্ছিলেন। মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, সমষপুরে একটি অজ্ঞাতনামা গাড়ি মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়। কালবেলার প্রতিবেদনে শ্রীনগর ফায়ার স্টেশনের ইনচার্জ সোহেল রানার বরাতে বলা হয়েছে, মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে অজ্ঞাত একটি গাড়ির পেছনে ধাক্কা দেয়। কোনটি সঠিক, তা এখনও স্পষ্ট নয়।

রাত ৩টা ৪ মিনিটে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি উদ্ধারকারী ইউনিট ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে মরদেহ হাসাড়া হাইওয়ে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে