দীর্ঘদিনের শুকনো কাশি একটি বিরক্তিকর সমস্যা। সাধারণ সর্দি-জ্বর সেরে যাওয়ার পরও অনেক সময় কাশি কয়েক সপ্তাহ, এমনকি মাসের পর মাস স্থায়ী হতে পারে। এতে ঘুমের ব্যাঘাত, দৈনন্দিন কাজে অস্বস্তি ও কর্মক্ষমতা কমে যেতে পারে। দীর্ঘস্থায়ী শুকনো কাশির পেছনে কয়েকটি সাধারণ ও চিকিৎসাযোগ্য কারণ রয়েছে। আজকে এই বিষয়গুলোই তুলে ধরার চেষ্টা করা হলো।
বারবার এমন কাশি হলে চিকিৎসকের পরামর্শে স্পাইরোমেট্রিসহ শ্বাসক্রিয়ার পরীক্ষা করা হতে পারে। রোগের কারণ নিশ্চিত করে প্রয়োজনীয় চিকিৎসা নিলে কাশি নিয়ন্ত্রণে রাখা সম্ভব।
অ্যালার্জিক রাইনাইটিস, সাইনুসাইটিস, নাক বন্ধ থাকা কিংবা নাকের অন্যান্য সমস্যায় এটি বেশি দেখা যায়। শোয়ার পর মিউকাস গলায় জমে যাওয়ায় রাতে বা ভোরে কাশি বাড়তে পারে। দীর্ঘস্থায়ী কাশির একটি পরিচিত কারণ এটি।
একসাথে অতিরিক্ত খাবার খাওয়া, অতিরিক্ত ওজন ও ধূমপান এ সমস্যা বাড়াতে পারে। কারণটি শনাক্ত করে রিফ্লাক্স নিয়ন্ত্রণে আনতে পারলে অনেক ক্ষেত্রেই কাশি কমে যায়।
সাধারণত সময়ের সঙ্গে এ ধরনের কাশি ধীরে ধীরে কমে যায়। পর্যাপ্ত পানি পান, বিশ্রাম এবং গলা আরামদায়ক রাখার ব্যবস্থা উপকারী হতে পারে। তবে কাশি দীর্ঘদিন স্থায়ী হলে অন্য কোনো কারণ আছে কি না, তা চিকিৎসকের পরামর্শে মূল্যায়ন করা প্রয়োজন।
তাই দীর্ঘদিনের কাশির কারণ খুঁজতে রোগী নিয়মিত কী কী ওষুধ সেবন করছেন, সেটিও জানা গুরুত্বপূর্ণ। ওষুধজনিত কাশি সন্দেহ হলে চিকিৎসক প্রয়োজন অনুযায়ী বিকল্প ওষুধ বিবেচনা করতে পারেন। নিজের সিদ্ধান্তে কোনো নিয়মিত ওষুধ বন্ধ করা উচিত নয়।
ধূমপানের পরিমাণ ও সময়কাল যত বেশি হয়, শ্বাসতন্ত্রের ক্ষতির ঝুঁকিও তত বাড়তে পারে। তাই দীর্ঘস্থায়ী কাশির ক্ষেত্রে ধূমপানের ইতিহাস জানা গুরুত্বপূর্ণ। ধূমপান সম্পূর্ণভাবে বন্ধ করা এ সমস্যা নিয়ন্ত্রণ ও ভবিষ্যৎ ঝুঁকি কমানোর অন্যতম গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
কারণভেদে দীর্ঘস্থায়ী কাশির চিকিৎসাও ভিন্ন। তাই কফ সিরাপ দিয়ে কাশি দমিয়ে রাখার চেয়ে কাশির পেছনের কারণ খুঁজে বের করাই চিকিৎসার মূল লক্ষ্য আমাদের। কয়েক সপ্তাহের কাশি অবহেলা না করে সঠিক ইতিহাস, প্রয়োজনীয় পরীক্ষা ও চিকিৎসকের মূল্যায়নের মাধ্যমে কারণ শনাক্ত করা জরুরি। কারণ, “কাশি একটি উপসর্গÑচিকিৎসা হওয়া উচিত তার কারণের।”
ডা. মো. আব্দুল হাফিজ শাফী, সহকারী অধ্যাপক (ইএনটি), সিলেট এমএ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল।