মাঝবাড়ী জাহানারা বেগম ডিগ্রি কলেজের অফিস সহকারীর বিদায় সংবর্ধনা

জাকির হোসেন; বালিয়াকান্দি, রাজবাড়ি: | প্রকাশ: ১১ নভেম্বর, ২০২৬, ০৭:১১ পিএম
মাঝবাড়ী জাহানারা বেগম ডিগ্রি কলেজের অফিস সহকারীর বিদায় সংবর্ধনা
ছবি: FNS

রাজবাড়ীর কালুখালী উপজেলার মাঝবাড়ী জাহানারা বেগম ডিগ্রি কলেজের অফিস সহকারী মো. রফিকুল ইসলামের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ নভেম্বর) সকাল ১১টায় কলেজের শিক্ষক মিলনায়তনে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের গভর্নিং বডির সভাপতি ও কালুখালী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কাজি এজাজ কায়সার। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এ, বি, এম আলমগির মিয়া। বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেন, মো. রফিকুল ইসলাম দীর্ঘদিন ধরে কলেজের প্রশাসনিক কার্যক্রমে নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তাঁর কর্মজীবনের অবদানের কথা স্মরণ করে বক্তারা অবসর-পরবর্তী জীবন সুখী, সুন্দর ও শান্তিময় হোকÑএ প্রত্যাশা ব্যক্ত করেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন কলেজের সহকারী অধ্যাপক মোহাম্মদ আনোয়ার হোসেন, মোহাম্মদ সায়েদুল আমিন শাহীন, প্রভাষক রাবেয়া বেগম, মোহাম্মদ মাহবুবুর রহমান মজিবর প্রমুখ। পরে কলেজ কর্তৃপক্ষের পক্ষ থেকে বিদায়ি অফিস সহকারী মো. রফিকুল ইসলামের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কলেজের সহকারী অধ্যাপক এইচ. এম. হানিফ। অনুষ্ঠানে কলেজের সকল শিক্ষক-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে