চট্টগ্রামের হাটহাজারীর মির্জাপুর গৌতমাশ্রম বিহারে আগামীকাল বৃহস্পতিবার (১২ নভেম্বর) বৌদ্ধ জাতীয় সম্মেলন, শুভ দানোত্তম কঠিন চীবর দানোৎসব, বৌদ্ধ মনিষীদের স্মরণ সভা, সংঘ ও অস্টপরিস্কার দান অনুষ্ঠিত হবে। এ উপলক্ষ্যে গৌতমাশ্রম বিহারের ৬ষ্ঠ সংঘরাজ ধর্মানন্দ মিলনায়তনে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে ভোরে পবিত্র ত্রিপিটকের মঙ্গলবানী পাঠ, ভিক্ষু সংঘের প্রাতরাশ, জাতীয়, ধর্মীয় পতাকা উত্তোলন, বুদ্ধ পূজা, সংঘ ও অস্টপরিস্কার দান, প্রয়াত বৌদ্ধ মনিষীদের স্মরন সভা, পূন্যদান, সর্বশেষ বৌদ্ধ জাতীয় সম্মেলন ও দানোত্তম কঠিন চীবর দানোৎসব সভা, চীবর ও কল্পতরু উৎসর্গ, পরলোকগতদের আত্মার শান্তি কামনায় পূন্য দান, দেশের সার্বিক উন্নতি, জগতের সকল প্রানীর শান্তি, সমৃদ্ধি কামনায় সমবেত প্রার্ণনা অনুষ্ঠান ও সন্ধ্যয় প্রদীপ পূজা। গ্রামবাসী ও বিহার পরিচালনা কমিটি আয়োজিত এই মহতী অনুষ্ঠান সমূহে সকলকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য বিহার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক লায়ন অনুপম বড়ুয়া অনুরোধ জানিয়েছেন।