সংবাদ সম্মেলনে সাবেক ভাইস চেয়ারম্যান হানিফের দাবি

‘৯ কোটি টাকা আত্মসাৎ করতেই নীল নকশা জাহাঙ্গীরের’

মাহবুব খান বাবুল; সরাইল, ব্রাহ্মণবাড়িয়া: | প্রকাশ: ১১ নভেম্বর, ২০২৬, ১২:২৪ পিএম
‘৯ কোটি টাকা আত্মসাৎ করতেই নীল নকশা জাহাঙ্গীরের’
ছবি: FNS

প্রবাসে ব্যবসার অংশীদারিত্বের প্রাপ্য ৯ কোটি টাকা আত্মসাৎ করতেই প্রতারণা অপপ্রচার ও ষড়যন্ত্রের গভীর নীল নকশায় মত্ত এখন মো. জাহাঙ্গীর আলম। একাধিকবারের সালিশ বৈঠকের রায়কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে পার্টনার হানিফের বিরূদ্ধে মিথ্যা,বানোয়াট, ভিত্তিহীন ও মানহানিকর তথ্য প্রচারে ব্যস্ত হয়ে পড়ছেন তিনি। চুন্টা ইউপি চেয়ারম্যানের নিষ্পত্তি প্রস্তাব গ্রহণ ও সালিশ সভায় সম্মত হয়েও কিছু না জানিয়ে জাহাঙ্গীর বেঁকে গিয়ে করেন সংবাদ সম্মেলন। নিজের স্বাক্ষরিত ৩ কোটি টাকার চেক ডিজঅনারের কারণে আইনি নোটিশ পাওয়ার পর এখন তিনি জিডির নাটক সাজিয়েছেন। প্রাপ্যতার সকল প্রমাণ দেখানোর নিশ্চয়তা দিয়ে টাকা উদ্ধারে আইনি পক্রিয়া অব্যাহত রাখার কথা জানিয়েছেন হানিফ। গত সোমবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে সুকের হল রূমে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এমনসব অভিযোগ করেছেন সাবেক ভাইস চেয়ারম্যান মো. হানিফ আহমেদ সবুজ। কিন্তু এর আগে এক সংবাদ সম্মেলনে হানিফের দেওয়া সকল অভিযোগ ও তথ্যকে অস্বীকার করে টাকা পাওয়ার পাল্টা অভিযোগ করছেন জাহাঙ্গীর আলম। এতে উভয়ের পক্ষের লোকজনের কমেন্স ও লেখায় উত্যপ্ত হয়ে উঠছে ফেসবুক।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে কাতার প্রবাসী হানিফ বলেন, জাহাঙ্গীরের সাথে হানিফের পরিচয় দীর্ঘদিনের। পানিশ্বর ইউনিয়নের হাজি কালা মিয়ার ছেলে হানিফ। ২০২০ খ্রিষ্টাব্দ থেকে উপজেলার চুন্টা ইউনিয়নের রসুলপুর গ্রামের মো. ইমাম হোসেনের ছেলে কাতার প্রবাসী মো. জাহাঙঙ্গীরের সাথে অংশীদারিত্বের ভিত্তিতে কাতার ঢাকা ও দুবাইতে বিভিন্ন ব্যবসায় বিপুল পরিমাণ অর্থ ব্যয় করেন তিনি। চূড়ান্ত হিসাব-নিকাশ শেষে জাহাঙ্গীর আলমের কাছে তাঁর পাওনা ২৯ লাখ কাতারি রিয়াল। বাংলাদেশি টাকায় প্রায় ১০ কোটি টাকা। হানিফের অভিযোগ, ২/৩টি সালিসের সিদ্ধান্তে পাওনা পরিশোধের আশ্বাস দিয়ে জাহাঙ্গীর তাঁকে ৩ কোটি টাকার একটি চেক দিয়ে বাকি ৬ কোটি ৬ মাসের মধ্যে পরিশোধের প্রতিশ্রূতি দেন। তবে চেকটি ব্যাংকে জমা দিতে গিয়ে তিনি জানতে পারেন জাহাঙ্গীরের ওই হিসাবটি ব্লক করা রয়েছে। পাশাপাশি হানিফদের ব্যাবসা প্রতিষ্ঠানও গোপনে জালিয়াতির মাধ্যমে এক ভারতীয় নাগরিকের কাছে বিক্রি করে দিয়েছেন জাহাঙ্গীর। তাঁর অভিযোগ, পাওনা পরিশোধ না করে উল্টো স্থানীয় প্রশাসন ও প্রভাবশালী ব্যক্তিদের নাম ব্যবহার করে হানিফকে সামাজিক/ রাজনৈতিক ভাবে হেয় প্রতিপন্ন করার চেষ্টা চলছে। এমনকি সাংবাদিকদের কাছে তাঁর বিরূদ্ধে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য দিয়ে উদ্যেশ্য প্রনোদিত সংবাদ প্রকাশ করানো হচ্ছে। এসব অভিযোগের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়ে তিনি বলেন, আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। নিজের জীবনের নিরাপত্তা নিশ্চিত করা এবং আইনানুগ পক্রিয়ায় পাওনা অর্থ উদ্ধারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরূরী হস্তক্ষেপ কামনা করেছেন তিনি।
হানিফ বলেন, শুরূতেই কাতারের নাজমা এলাকায় কুট্রাপাড়া গ্রামের আইয়ুব, নরসিংহপুর গ্রামের আনোয়ারসহ পাঁচজনের অংশীদারিত্বে ৪০ হাজার কাতারি রিয়াল বিনিয়োগ করেন। বাড়িটির ব্যাবসা পরিচালনার দায়িত্ব জাহাঙ্গীরের হাতে আসলে অংশীদারদের সাথে বিরোধ শুরূ হয়। এক সময় আনোয়ারের দেওয়া তিনটি চেক ডিজঅনার হলে মামলায় কাতার ভ্রমণ নিষেধাজ্ঞায় পড়েন। নিজের অর্থ পরিশোধ করে বাংলাদেশে আসেন। ওই সময়ে জাহাঙ্গীরের কাতার আইডি বাতিল হলে দেশে আটকা পড়েন। তখন ব্যবসায়িক অংশীদারিত্বের দায়িত্ব নিতে অনুরোধ করেন হানিফকে। ২০১৮ সালের জুলাই মাসে হানিফের চেষ্টায় জাহাঙ্গীরের আইডিটি চালু হয়। ২০২৬ সালের আগস্ট মাসে জাহাঙ্গীর কাতার সিআইডি’র হাতে আটক হন। তাঁকে ছাড়িয়ে আনতে গিয়ে জানতে পারি বিভিন্ন অপকর্ম প্রতারণার দায়ে তাঁর বিরূদ্ধে ৩৭ টি মামলা হয়েছে। এসব মামলার কারণে তাকে বাংলাদেশে ফেরত পাঠিয়েছেন গত ৩১ আগস্ট। কাতারে জাহাঙ্গীর ১৫ বারেরও বেশী সময় কারাবরণ করেছেন। ৩ বার তাঁকে ব্ল্যাক হুরূপ করেছেন। এ বিষয়ে জানতে মো. জাহাঙ্গীর মিয়ার মুঠোফোনে একাধিকবার ফোন দিয়েও কথা বলা সম্ভব হয়নি। চুন্টা ইউপি চেয়ারম্যান মো. হুমায়ুন কবির বলেন, হানিফ ভাই বিষয়টি জানোনোর পর আমি জাহাঙ্গীর ও তার বাবা ইমাম হোসেনকে জানিয়েছি। একাধিকবার কথার পর আপোষ নিস্পত্তির উদ্যেশ্যে পক্ষদ্বয় এক জায়গায় বসতে সম্মত হয়েছেন। দিন তারিখ জানানোর আগের দিন আমাকে কিছু না বলেই জাহাঙ্গীর হানিফের বিরূদ্ধে নাকি সংবাদ সম্মেলন করেছে।

আপনার জেলার সংবাদ পড়তে