আজ ১৬ তম ঐতিহ্য সংরক্ষণ দিবস দিবস

আমিনুল হক সাদি; কিশোরগঞ্জ: | প্রকাশ: ১০ নভেম্বর, ২০২৬, ০৮:০৬ পিএম
আজ ১৬ তম ঐতিহ্য সংরক্ষণ দিবস দিবস
ছবি: FNS

কিশোরগঞ্জ সদর উপজেলার মহিনন্দে ১৬ তম ঐতিহ্য সংরক্ষণ দিবস উদ্‌যাপিত হবে বুধবার । ঐতিহ্য সংরক্ষণ করবো, সুন্দর বাংলাদেশ গড়বো এ প্রতিপাদ্যকে সামনে রেখে দিবসটি উপলক্ষ্যে বুধবার সকালে মহিনন্দ ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ পরিষদের উদ্যোগে আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন সংগঠনের প্রতিষ্ঠাতা যুব সংগঠক লেখক প্রত্নতত্ত্ববিদ আমিনুল হক সাদী। তিনি জানান অনুষ্ঠানে “ইতিহাসের আলোকে ১১ নভেম্বর একটি ঐতিহাসিক বিশ্লেষণ ” শীর্ষক প্রবন্ধ উপস্থাপনসহ আঞ্চলিক ইতিহাস উপস্থাপন করা হবে। পরে ইউনিয়নের প্রয়াতদের স্মরণে দুয়া করা হবে। 

প্রসংগত ২০১০ সালের ১১ নভেম্বর তিলে তিলে সংগ্রহ করা তিলোত্তমা তথ্যসমৃদ্ধ মহিনন্দের ইতিকথা নামে একটি প্রকাশনা বইয়ের উৎসবের আয়োজন করে মহিনন্দ ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ পরিষদ। এতে রাষ্ট্রীয় সফরসূচিতে গ্রন্থের মোড়ক উন্মোচন করার সিদ্ধান্ত হয়। সব প্রস্ততি যখন চূড়ান্ত পর্যায়ে তখন নেতৃত্বের রেষারেষিতে কলম সৈনিকদের অগ্রাহ্য করে গ্রন্থ প্রকাশের ষড়যন্ত্রের পাঁয়তারা চালায় একটি কুচক্রী মহল। শুধু তাই নয় সংগঠনের দায়িত্বশীলের শরীর থেকে রক্তও ঝরায়। কিন্তু একজন লেখক কখনোই নীতিহীন সন্ত্রাসীর কাছে পরাজিত হতে পারে না। তাই সে দিন ওই সময়ে সেই আলোচিত মহিনন্দের ইতিকথা গ্রন্থটি মহিনন্দের পরিবর্তে বৌলাই সাহেববাড়িতে অনাড়ম্বর অনুষ্ঠানে নির্ধারিত প্রধান অতিথির মাধ্যমেই আত্মপ্রকাশ ঘটেছিল। এই দিনটিকে স্মরণীয় করে রাখার লক্ষে প্রতি বছর এ সংগঠনটি ঐতিহ্য সংরক্ষণ দিবস হিসেবে পালন করে আসছে।

আপনার জেলার সংবাদ পড়তে