শৈলকুপা - লাঙল বাঁধ সড়কের ধলহরাচন্দ্র প্রাইমারীস্কুলে সামনে চলন্ত মোটরসাইকেলের ধাক্কায় আজিম উদ্দিন মন্ডল নামের এক বৃদ্ধ মারা গেছে। রবিবার দিবাগত রাতে এ-ই ঘটনা ঘটে।নিহত আজিম উদ্দিনের বাড়ি উপজেলার ধলহরাচন্দ্র গ্রামে।স্থানীয মুদি দোকানদার কুদ্দুস বিশ্বাস জানান রাতে বৃদ্ধ আজিম উদ্দিন মন্ডল রাস্তায় হাটতে গেলে পিছন থেকে একটি চলন্ত মোটরসাইকেল এসে তাকে ধাক্কা দিলে সে পাকা রাস্তার উপর পরে গুরুত্বর ভাবে আহত হয়।স্থানীয়রা তাকে উদ্ধার করে শৈলকুপা উপজেলা হাসপাতালে নেওয়ার পথে মারা যায়।এই ব্যাপারে শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির মোল্লা জানান ধলহরাচন্দ্র গ্রামে মোটরসাইকেলের ধাক্কায় আজিম উদ্দিন মন্ডল নামের এক বৃদ্ধ মারা গেছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।