দুবলার চরের আলোরকোলে

গোসল করতে গিয়ে নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার

এফএনএস (সাবেরা ঝরনা; শরণখোলা, বাগেরহাট) : | প্রকাশ: ৮ নভেম্বর, ২০২৬, ০২:৫৩ পিএম
গোসল করতে গিয়ে নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার
ছবি: FNS

পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের  দুবলার চরের আলোরকোলে রিয়াজ আহমেদের (২৬) নামে এক পর্যটক   সাগরের পানিতে গোসল করতে  নেমে   নিখোঁজ হওয়ার   ৩০ ঘণ্টা তল্লাশি  চালিয়ে লাশ উদ্ধার করেছে  বর্ণ বিভাগ ও কোস্ট গার্ডের  উদ্ধারকারী দল ।রিয়াজ ময়মনসিংহ জেলার ভালুকা পৌরসভার কাঠালী  পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা আবুল বাশার ডালির পুত্র।  

বনবিভাগ সূত্র জানায়,  সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের   কদমতলা  ফরেস্ট স্টেশন থেকে  পাস নিয়ে হিরণ পয়েন্ট ও নিলকমল হয়ে ইকো ট্যুরিজম নামে একটি  বোটে করে  ২টার দিকে  দুবলারচরের আলোরকোলে আসেন। তাদের মধ্যে তিন জন ট্যুরিস্ট সাগরের পানিতে নেমে পড়েন। এসময় পানির স্রোতে পর্যটক রিয়াজ ভেসে যায়। 

পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের  জেলেপল্লী  দুবলার   ভারপ্রাপ্ত কর্মকর্তা    ফরেস্ট রেঞ্জার মো: খলিলুর রহমান  ও আলোরকোল ফরেস্ট টহল ফাড়ির  ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল ইসলাম  জানায়, শনিবার রাত  সাড়ে নয়টার দিকে দুবলার আলোরকোলের সাগর তীরবর্তী এলাকা থেকে কোস্টগার্ড  ও বনরক্ষীরা ৩০ ঘণ্টা সাগর ও সুন্দরবনের বিভিন্ন এলাকায়  তলাশী অভিযান চালিয়ে রিয়াজ আহমদের লাশ উদ্ধার করেছে। তার ব্যাগে থাকা আইডি কার্ডের সূত্র ধরে স্বজনদের খবর দেওয়া হয়েছে। রিয়াজ তার ১০  বন্ধুকে নিয়ে সুন্দরবনে ভ্রমণে আসে। ফরেস্ট রেঞ্জার খলিলুর রহমান আরও জানায়, উদ্ধারকৃত পর্যটকের লাশ নৌ পুলিশের কাছে হস্তান্তর  করা হয়েছে । রবিবার (৮ নভেম্বর)  বেলা দুইটায় এই রিপোর্ট লেখা পর্যন্ত লাশ থানায় নিয়ে যাওয়া হচ্ছে বলে জানান। আনুষ্ঠানিকতা শেষ করে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।   

কোস্টগার্ডের পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেনেন্ট মোঃ আবুল কাসেম   জানান, নিখোঁজ পর্যটকের লাশ  কোস্টগার্ডের   সদস্যরা  উদ্ধার  করছে। উদ্ধার করা পর্যটকের  মৃত্যু দেহ নৌ পুলিশ ও বর্ণ বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।