জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

এফএনএস (মল্লিক খলিলুর রহমান; অভয়নগর, যশোর) : | প্রকাশ: ৭ নভেম্বর, ২০২৬, ০৫:০৫ পিএম
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
ছবি: FNS

যশোরের অভয়নগরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদ্যাপন উপলক্ষ্যে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদের সভাকক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। 

আলোচনা সভায় সভাপতিত্ব করেন, অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ সালাউদ্দীন দিপু।  সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি মতিয়ার রহমান ফারাজী, উপজেলা জামায়াতে ইসলামীর আমির সরদার শরীফ হোসেন, নওয়াপাড়া পৌর বিএনপির সভাপতি আবু নঈম মোড়ল, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি এস এম মহিউল ইসলাম, সহ-সেক্রেটারি গোলাম মোস্তফা, বিএনপি নেতা মশিয়ার রহমান মশি। 

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবির আনসারী, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলীমুর রাজীব, অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) শেখ লুৎফর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজি গোলাম হায়দার ডাবলু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম মোল্যা, কৃষি কর্মকর্তা লাভলী খাতুনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও এলাকাবাসী। অনুষ্ঠান সঞ্চালনা করেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শহিদুল ইসলাম।  আলোচনা সভা শেষে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে আয়োজিত চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতার বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে