উৎসবমুখোর পরিবেশে খুলনার পূর্ব রূপসার বাগমারা বাজার বণিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এ নির্বাচনে মোট ২৬৭ জন ভোটারের মধ্যে ২৬৩ জন ভোটাধিকার প্রয়োগ করেন। শুক্রবার সকাল ৯ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সমিতি কার্যালয়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। প্রাপ্ত তথ্য মতে, নির্বাচনে সভাপতি পদে আরাফাত হোসেন (আনারস) ২০৯ ভোট, নিকটতম প্রতিদ্বন্দ্বী আকরাম হোসেন (চেয়ার) ৫৩ ভোট, সহ-সভাপতি দু'টি পদে মোঃ সোহেল রানা (ফুটবল) ২১৫ ভোট, মোঃ হাসানাত (মোবাইল) ও মোঃ নাজমুচ্ছাদাত (দোয়াত-কলম) সমান সংখ্যাক (১২৯) ভোট পাওয়ায় লটারির মাধ্যমে মোঃ নাজমুচ্ছাদাত সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন। সাধারণ সম্পাদক পদে মোঃ নাজমুল হোসাইন (কাপ-পিরিচ) ২১৯ ভোট, নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ রাসেল (হরিণ) ৪৩ ভোট, সহ-সাধারণ সম্পাদক দুটি পদে মোঃ নাছিম মীর (মোরগ) ১৫০ ভোট, আব্দুল জব্বার (আম) ১১৩ ভোট, কোষাধ্যক্ষ পদে মোঃ খাইরুল ইসলাম (টিউবওয়েল) পেয়েছেন ১৪৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এর নিকটতম প্রতিদ্বন্দ্বী শরিফুল ইসলাম (গরুর গাড়ি) ১১৭ ভোট। বিনাপ্রতিদ্বন্দ্বিতায় যারা নির্বাচিত হয়েছেন তারা হলেন, সাংগঠনিক সম্পাদক পদে শফিকুল ইসলাম (টেলিফোন), দপ্তর সম্পাদক পদে বিষ্ণু কুমার রায় (কলম), প্রচার সম্পাদক পদে মোঃ কামরুল ইসলাম গাজি (মাইক), ক্রীড়া ও কল্যাণ সম্পাদক পদে মোঃ রেজাউল শেখ (গোলাপ ফুল), কার্যনির্বাহী সদস্য পদে মোঃ মামুন বেপারি (ঘড়ি), মোঃ হালিম শেখ (ডাব)।
নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেন উপজেলা বিআরডিবি অফিসার তারেক ইকবাল আজিজ, নির্বাচন পরিচালনা কমিটির অপর দুইজন সদস্য হলেন সামছুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হায়দার আলী ও রূপসা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান। প্রিজাইডিং অফিসার ছিলেন আলহাজ্ব এস এম আবু হারুনর রশীদ, সহকারী প্রিজাইডিং অফিসার ছিলেন প্রধান শিক্ষক সেখ লুৎফর রহমান, সহকারী শিক্ষক মোঃ কবির হোসেন, সহকারী শিক্ষক নাঈমুজ্জামান খান।