শিক্ষামন্ত্রী ড. মিলন

৭ নভেম্বর আধিপত্যবাদী শক্তির ষড়যন্ত্র নস্যাৎ করেছিল সিপাহি-জনতা

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) : | প্রকাশ: ৬ নভেম্বর, ২০২৬, ১১:০১ এএম
৭ নভেম্বর আধিপত্যবাদী শক্তির ষড়যন্ত্র নস্যাৎ করেছিল সিপাহি-জনতা

বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে ৭ নভেম্বরকে একটি গুরুত্বপূর্ণ টার্নিং পয়েন্ট হিসেবে উল্লেখ করে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, ১৯৭৫ সালের এই দিনে দেশপ্রেমিক সিপাহি-জনতার মিলিত বিপ্লবের মাধ্যমে আধিপত্যবাদী শক্তির সব ষড়যন্ত্র নস্যাৎ হয়ে গিয়েছিল এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব সুসংহত হয়েছিল। ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষ্যে নিজের ফেসবুক স্ট্যাটাসে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী আরও উল্লেখ করেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর সেনাায়ক ও মুক্তিযোদ্ধা জিয়াউর রহমানের জীবন এবং বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতির ইতিহাসে এক অত্যন্ত তাৎপর্যপূর্ণ অধ্যায়। ঐতিহাসিক এই দিনটি জাতীয় বিপ্লব ও সংহতি দিবস হিসেবে জাতির ইতিহাসে চিরদিন উজ্জ্বল হয়ে থাকবে।

আপনার জেলার সংবাদ পড়তে