ঝিনাইদহের কালীগঞ্জে নারী, যুব ও কৃষক জনগোষ্ঠীর চাহিদা, সুযোগ ও বিভিন্ন চ্যালেঞ্জ নিয়ে বিকশিত বাংলাদেশ ফাউন্ডেশনের উদ্যোগে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় কালীগঞ্জ উপজেলা কৃষি অফিসের হলর”মে এ সভা অনুষ্ঠিত হয়।সভায় সভাপতিত্ব করেন বিকশিত নারী ও শিশু কল্যাণ সংস্’ার সভানেত্রী মনোয়ারা খাতুন। প্রধান অতিথি ছিলেন কালীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মাহবুব আলম রনি।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা হাসান সাজ্জাদ, উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের ভেটেরিনারি সার্জন ডা. রাসেল আহমেদ এবং সমবায় অফিসের পরিদর্শক শান্তি বিশ্বাস। অনুষ্ঠানের উপস্’াপনা করেন বিকশিত বাংলাদেশ ফাউন্ডেশনের প্রোগ্রাম অফিসার শাহজাহান আলী বিপাশ প্রমুখ।
সভায় নারী, যুব ও কৃষক জনগোষ্ঠীর বিভিন্ন সমস্যা, প্রয়োজন, সম্ভাবনা ও বিদ্যমান সুযোগ-সুবিধা নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি এসব জনগোষ্ঠীর উন্নয়ন ও জীবনমান বৃদ্ধিতে সংশ্লিষ্টদের সমন্বিত ভাবে কাজ করার ওপর গুর”ত্বারোপ করা হয়। অনুষ্ঠানে যুব,নারী,কৃষক,এনজিও প্রতিনিধিরা অংশ গ্রহণ করেন। সভাটির আয়োজন করে বিকশিত নারী ও শিশু কল্যাণ সংস্’া, বলিদাপাড়া, কালীগঞ্জ, ঝিনাইদহ। সহযোগিতায় ছিল বিকশিত বাংলাদেশ ফাউন্ডেশন।