সভাপতি হাসান জাহাঙ্গীর ও সম্পাদক আশরাফ উদ্দিন

জাসাসের মুন্সিগঞ্জ জেলা শাখার নতুন কমিটি গঠন

এফএনএস (মোঃ আমিরুল ইসলাম নয়ন; গজারিয়া, মুন্সীগঞ্জ) : | প্রকাশ: ৫ নভেম্বর, ২০২৬, ০২:৪০ পিএম
জাসাসের মুন্সিগঞ্জ জেলা শাখার নতুন কমিটি গঠন

বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) মুন্সিগঞ্জ জেলা শাখার দুই সদস্য বিশিষ্ট নতুন আংশিক কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত এই কমিটিতে মো: হাসান জাহাঙ্গীরকে সভাপতি এবং মো: আশরাফ উদ্দিন খানকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে। জাসাস কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে এই নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়। সংগঠনের গতিশীলতা বৃদ্ধি এবং সামাজিক-সাংস্কৃতিক আন্দোলনকে আরও বেগবান করার লক্ষ্যে এই কমিটি গঠন করা হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে। 

নবগঠিত কমিটির নেতৃবৃন্দ জাসাসের আদর্শকে ধারণ করে জেলাজুড়ে জাতীয়তাবাদী সাংস্কৃতিক কর্মকাণ্ডকে আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেছেন। শীঘ্রই এই দুই সদস্য বিশিষ্ট কমিটিকে আগামী দিনগুলোতে পূর্ণাঙ্গ রূপ দেওয়া হবে বলে সংশ্লিষ্ট নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন

আপনার জেলার সংবাদ পড়তে