কুড়িগ্রামে বীর মুক্তিযোদ্ধা নুরুন্নবী খন্দকারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

এফএনএস (প্রহলাদ মণ্ডল সৈকত; রাজারহাট, কুড়িগ্রাম) : | প্রকাশ: ৪ নভেম্বর, ২০২৬, ০৩:২০ পিএম
কুড়িগ্রামে বীর মুক্তিযোদ্ধা নুরুন্নবী খন্দকারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

কুড়িগ্রামের উলিপুরে বীর মুক্তিযোদ্ধা নুরুন্নবী খন্দকার (৭৫) আর নেই। বার্ধক্যজনিত কারণে গৎ রবিবার (১ নভেম্বর) বিকেলে পৌরসভার রামদাস ধনিরাম তেঁতুলতলা এলাকায় নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

নুরুন্নবী খন্দকার উপজেলার গুনাইগাছ ইউনিয়নের পশ্চিম কালুডাঙ্গা এলাকার মৃত দছিজল খন্দকারের ছেলে। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। সোমবার (২ নভেম্বর) দুপুরে রামদাস ধনিরাম সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার আগে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁকে গার্ড অব অনার প্রদান করা হয়। জানাজা শেষে সরদারপাড়া নুরানী কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম মেহেদি হাসান, উলিপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কমল কিশোর ঘোষ, বীর মুক্তিযোদ্ধা মাহাবুবুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। এদিকে বীর মুক্তিযোদ্ধা নুরুন্নবী খন্দকারের মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা গভীর শোক প্রকাশ করেছেন। তাঁরা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

আপনার জেলার সংবাদ পড়তে