চাঁদপুরে

প্রতিবন্ধী ও মেধাবী শিক্ষার্থী পেল এমপি মানিকের তত্ত্বাবধানে আর্থিক সহায়তা

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) : | প্রকাশ: ৫ নভেম্বর, ২০২৬, ০৪:৫৪ এএম
প্রতিবন্ধী ও মেধাবী শিক্ষার্থী পেল এমপি মানিকের তত্ত্বাবধানে আর্থিক সহায়তা

 চাঁদপুর সদর ও হাইমচর উপজেলার ১০০ জন প্রতিবন্ধী ও দরিদ্র মেধাবী শিক্ষার্থীকে আর্থিক সহায়তার চেক প্রদান করা হয়েছে। জাতীয় সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে এবং চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিকের তত্ত্বাবধানে এই সহায়তা দেওয়া হয়। প্রতিটি চেকের পরিমাণ ১০ টাকা (পে-অর্ডার চেক), যা সরাসরি শিক্ষার্থীদের নিজ নিজ ব্যাংক হিসাবে জমা হবে। আজ বুধবার (৪ নভেম্বর) সকাল ১০টায় চাঁদপুর শহরের জেএম সেনগুপ্ত রোডের মুনিরা ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিকের পক্ষে এই চেক বিতরণ করেন চাঁদপুর জেলা ছাত্রদলের সদস্য সচিব জিয়াউর রহমান সোহাগ।

তিনি বলেন, “প্রতিবন্ধকতা বা আর্থিক অসচ্ছলতা যেন কোনো মেধাবী শিক্ষার্থীর শিক্ষাজীবনে বাধা হয়ে দাঁড়াতে না পারে, সেদিকে আমাদের বিশেষ নজর রয়েছে। শিক্ষার্থীদের পড়াশোনা নির্বিঘ্ন রাখতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়।” তিনি অসচ্ছল শিক্ষার্থীদের সহায়তায় সমাজের বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিদেরও এগিয়ে আসার আহ্বান জানান।

বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেনÑজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শেখ মোহাম্মদ হাবিব,যুগ্ম আহ্বায়ক মামুন খান,সদর উপজেলা ছাত্রদলের সভাপতি জিসান আহমেদ,মহিলা কলেজ ছাত্রদলের সভানেত্রী নাসিম আক্তার,সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক খাদিজা আক্তার। এছাড়া ছাত্রদলের জান্নাত ও সাদিয়া আক্তারসহ অন্যরা উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে