কয়রায় সুন্দরবন আদিবাসী মুন্ডা সংস্থা (সামস) সিড প্রকল্পের ইউনিয়ন পর্যায়ে এ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল ১০ টায় উত্তর বেদকাশি ইউনিয়ন পরিষদের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। উত্তর বেদকাশি ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোঃ ইমদাদুল হকের সভাপতিত্বে এ উপলক্ষে আলোচনা সভায় মুল বিষয়ের উপর আলোচনা করেন সামসের নির্বাহী পরিচালক কৃঞ্চপদ মুন্ডা। এতে আরও বক্তব্য রাখেন কয়রা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ রিয়াছাদ আলী, ইউপি সদস্য অশোক কুমার শীল, খুলনা জেলা আদিবাসী পরিষদের সাধারণ সম্পাদক নিরাপদ মুন্ডা, উত্তরণের মোঃ আলতাফ হোসেন, এমএমএসের নির্বাহী পরিচালক মুর্শিদা আক্তার, আদিবাসী রাজা গ্রীরেন্দ্রনাথ মুন্ডা, কপোতাক্ষ মুন্ডা দলিত মহিলা সমবায় সমিতির সভাপতি সুমিত্রা মুন্ডা, এনজিও প্রতিনিধি আশিকুজ্জামান, আদিবাসী সদস্য স্বপ্না মুন্ডা, অসিত মুন্ডা, বাবুরাম মুন্ডা, সামসের কমিউনিটি মুবিলাইজার পুষ্পরানী মুন্ডা প্রমুখ। এ্যাডভোকেসী সভায় আদিবাসীদের জীবন মান উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন আলোচনা অনুষ্ঠিত হয়। এতে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, এনজিও প্রতিনিধি, সুশীল সমাজের লোকজন সহ মুন্ডা ও মাহতো সদস্যরা উপস্থিত ছিলেন।