পটুয়াখালীতে কোষ্টগার্ডের অভিযান, শাপলা পাতা ও জাটকা ইলিশ জব্দ

এফএনএস (কাজল বরণ দাস; পটুয়াখালী) : | প্রকাশ: ৩ নভেম্বর, ২০২৬, ০৪:৪৯ পিএম
পটুয়াখালীতে কোষ্টগার্ডের অভিযান, শাপলা পাতা ও জাটকা ইলিশ জব্দ

পটুয়াখালীতে কোস্ট গার্ডের যৌথ অভিযানে প্রায় ১৩ লক্ষ টাকা মূল্যের নিষিদ্ধ শাপলাপাতা মাছ ও জাটকা জব্দ করা হয়েছে। গোপনে খবর পেয়ে পটুয়াখালী সদরের টোল প্লাজা সংলগ্ন এলাকায়  ২ নভেম্বর  রাতে কোস্ট গার্ড স্টেশন , মৎস্য অধিদপ্তর ও বন বিভাগের সমন্বয়ে একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় সন্দেহজনক ৫ টি যাত্রীবাহী বাস তল্লাশি করা হয়। এ সময় প্রায় ১৩ লক্ষ ৩০ হাজার টাকা মূল্যের  ২১০ কেজি শাপলাপাতা মাছ ও ১ হাজার ১৫০ কেজি জাটকা জব্দ করা হয়। পরে বাস ড্রাইভার, সুপারভাইজার ও হেল্পারদের মুচলেকা নিয়ে বাসসহ ছেড়ে দেয়া হয়।

জব্দকৃত মাছ পটুয়াখালী সদর উপজেলা মৎস্য প্রতিনিধির উপস্থিতিতে স্থানীয় এতিমখানা, মাদ্রাসা, গরীব ও দুস্থদের মাঝে বিতরণ এবং শাপলাপাতা মাছ পটুয়াখালী জেলা বনবিভাগ প্রতিনিধির উপস্থিতিতে ধ্বংসের নিমিত্তে মাটিতে পুঁতে রাখা হয়।

মৎস্য সম্পদ রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলে কোস্টগার্ডের এক প্রেস বার্তায় জানানো হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে