ওয়ালটন কোম্পানির সাথে রংপুর কমিউনিটি মেডিকেলের সমঝোতা স্মারক স্বাক্ষর

এফএনএস (মমিনুল ইসলাম রিপন; রংপুর) : | প্রকাশ: ২ নভেম্বর, ২০২৬, ০২:৫৪ পিএম
ওয়ালটন কোম্পানির সাথে রংপুর কমিউনিটি মেডিকেলের সমঝোতা স্মারক স্বাক্ষর

বাংলাদেশের বহুজাতিক ইলেকট্রনিক্স ও প্রযুক্তিপণ্য কোম্পানি ওয়ালটন এর সাথে রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ ও হাসপাতালের সমঝোতা স্মারক সাক্ষর বিষয়ক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রোববার রাতে রংপুর গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান কিডস গার্ডেনে উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দের উপস্থিতিতে একটি আলোচনা সভার মাধ্যমে সমঝোতা স্মারক সাক্ষর করা হয়।

এসময় উপস্থিত ছিলেন রংপুর গ্রুপের অতিরিক্ত পরিচালক মোঃ মিরাজুল মুহসিন, ওয়ালটন রংপুরের প্রধান চিফ ডিভিশনাল অফিসার মো জাহিদুল ইসলাম, রিজিওনাল সেলস ম্যানেজার এস এম শাকিলুর রহমান, সিনিয়র ম্যানেজার আব্দুল খালেক খন্দকার, ম্যানেজার শিশির সরকারসহ রংপুর গ্রুপ এবং ওয়ালটনের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

উল্লেখ্য, এই সমঝোতা স্মারক স্বাক্ষর এর মাধ্যমে রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ ও হাসপাতালে ওয়ালটনে কর্মরত কর্মকর্তা ও কর্মচারী এবং কিস্তিতে পণ্য ক্রয় করা ক্রেতারা বিশেষ সুবিধায় ও স্বল্পমূল্যে চিকিৎসা সেবা গ্রহণ করতে পারবে।

আপনার জেলার সংবাদ পড়তে