পাবনার চাটমোহরে অবৈধ সোঁতিবঁাধ উচ্ছেদ করা হয়েছে। উপজেলা প্রশাসন রবিবার (১ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার বিলচলন ইউনিয়নের খলিশাগাড়ি বিলের কিনু সরকারের জোলায় অভিযান চালিয়ে দুইটি সোঁতিবঁাধ উচ্ছেদ করেছে। খলিশাগাড়ি বিলের পানির স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করা,জলজ পরিবেশ রক্ষা এবং দেশীয় মৎস্য সম্পদ সংরক্ষণের লক্ষ্যে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মজিবুর রহমান,ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
এসময় মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন,১৯৫০ আইন অনুসারে বিলের পানি প্রবাহে বাধা সৃষ্টিকারী ২টি অবৈধ সোঁতিবঁাধ উচ্ছেদ করা হয় এবং একজন অভিযুক্ত ব্যক্তিকে ৫ হাজার টাকা অর্থদন্ড করা হয়। এ ধরনের বঁাধ পানির স্বাভাবিক প্রবাহ ব্যাহত করে,মাছের চলাচল ও প্রজননে বাধা সৃষ্টি করে এবং মাছের প্রাকৃতিক বিচরণক্ষেত্র ও জীববৈচিত্র্যের ক্ষতিসাধন করে। অভিযানে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ আবদুল মতিন এবং চাটমোহর থানা পুলিশের সদস্যগণ সহযোগিতা প্রদান করেন। জনস্বার্থ রক্ষা,জলজ পরিবেশের ভারসাম্য বজায় রাখা এবং দেশীয় মৎস্যসম্পদ সংরক্ষণে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে বলে উপজেলা নির্বাহী অফিসার খালিদ হাসান জানিয়েছেন।