পাবনা মানসিক হাসপাতালে দালাল চক্রের ৪ জন আটক

এফএনএস (খাইরুল ইসলাম বাসিত; পাবনা) : | প্রকাশ: ১ নভেম্বর, ২০২৬, ০১:২৯ পিএম
পাবনা মানসিক হাসপাতালে দালাল চক্রের ৪ জন আটক

পাবনা মানসিক  হাসপাতালে রোগী ও স্বজনদের হয়রানির অভিযোগে দালালচক্রের ৪ সদস্যকে ১০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। আজ রোববার (১ নভেম্বর) সকালে ৯ টা থেকে সাড়ে ১০ টা পর্যন্ত অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। অভিযান পরিচালনা করেন পাবনা সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এসএম ফুরাদ।দ্বন্ডপ্রাপ্তরা হলেন, পাবনা সদর উপজেলার হেমায়েতপুর এলাকার ইদ্রিস আলী, সুজন আলী, জাকির হোসেন ও মাসুদ রানা। দন্ডবিধি ১৮৬০ এর ২৯১ ধারায় দোষী সাব্যস্ত করে প্রত্যেককে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এ অভিযানে পাবনা এনএসআই এর উপ-পরিচালক এ বি এম লুৎফর কবিরের নেতৃত্বে ১০ সদস্যের একটি দল এবং থানা পুলিশের সদস্যরা অংশ নেয়।

আপনার জেলার সংবাদ পড়তে