ভোলার দৌলতখানে সৈয়দপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে কাজী ইকবাল হোসেনের পক্ষে মোটরসাইকেল শোডাউন করা হয়েছে।
শনিবার (৩১ অক্টোবর) সকালে সৈয়দপুর ইউনিয়ন পরিষদের সামনে থেকে মোটরসাইকেলের শোডাউনের বহরটি , সেরু মাস্টার মোড় হয়ে মিজির হাট, এসহাক মোড়, সাতবাড়িয়া, সরকারি দিঘির পাড়, মাঝির হাট হয়ে ঘোষের হাটের মাছ এলাকা প্রদক্ষিণ করে। শোডাউন চলাকালীন সময়ে তিনি বিভিন্ন স্থানে পথসভায় বক্তব্য রাখেন। এ ছাড়া সৈয়দপুরের বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষের সাথে কুশল বিনিময় করেন এবং তাদের খোঁজখবর নেন। কাজী ইকবাল হোসেনের নির্বাচনী মোটরসাইকেল শোডাউনে এলাকায় সাধারণ ভোটারদের মাঝে ইউপি নির্বাচনের ঝড় শুরু হয়।
এ সময় তার সাথে পৌর বিএনপি নেতা কাজী কামাল, সৈয়দপুর ইউনিয়ন বিএনপি নেতা কায়কোবাদ, স্বপন শিকদার, সেলিম হাওলাদার, বাদল মহাজন, জাকির সিকদার, সাংবাদিক কাজী জামাল, সাংবাদিক রাশেদ খান, উপজেলা মিডিয়ার সেলের জিহাদ আল জিদান, আবু মুনসি, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা তার সাথে ছিলেন।