খুলনার পাইকগাছায় এইচএসসি পরীক্ষার ফলাফলে ফসিয়ার রহমান মহিলা কলেজ প্রথম ও সরদার আবু হোসেন কলেজ সর্ব শেষ। উপজেলায় ১১ টি কলেজের প্রকাশিত ফলাফলে দেখা যায় ফসিয়ার রহমান মহিলা কলেজ থেকে পরীক্ষা দেয় ১২৯, পাশ ৭৪, ফেল ৫৫, জিপিএ-৬ জন। পাশের হার ৫৭.৬৬%। লক্ষীখোলা কলেজিয়েট স্কুল থেকে পরীক্ষা দেয় ১৪৭, পাশ ৭৯, ফেল ৬৮, জিপিএ -৮ পাশের হার ৫৩.৭৪%। কপিলমুনি কলেজ থেকে পরীক্ষা দেয় ৩৪৪, পাশ ১৪২, ফেল ২০২, জিপিএ-৬ পাশের হার ৪১.২৮%। হরিঢালী-কপিলমুনি মহিলা কলেজ থেকে পরীক্ষা দেয় ৬৭ জন পাশ ২৪ ফেল ৪৩ জিপিএ-২ পাশের হার ৩৫.৮২%। আর কে বি কে হরিশ্চন্দ্র কলেজিয়েট স্কুল থেকে পরীক্ষা দেয় ৪৩৫, পাশ ১২৮, ফেল ৩০৭, জিপিএ-৩ জন, পাশের হার ২৯.৪৩%। পাইকগাছা সরকারী কলেজ পরীক্ষা দেয় ৩০৯, পাশ ৮৯, ফেল ২২০ জিপিএ-২, পাশের হার ২৮.৮০%। দরগাপুর এসকেআর এইচ উচ্চ মাধ্যমিক বিদ্যালয় থেকে পরীক্ষা দেয় ৫৬৩, পাশ ১১৭, ফেল ৪৪৬, জিপিএ-১ জন, পাশের হার ২০.৭৮%। কালিনগর কলেজ থেকে পরীক্ষা দেয় ৭৪, পাশ ১৪, ফেল ৬০, পাশের হার ১৮.৯২%। চাঁদখালী কলেজ থেকে পরীক্ষা দেয় ৫৯, পাশ ৮, ফেল ৫১, পাশের হার ১৩.৫৬%। শহীদ আয়ুব ও মুছা মেমোরিয়াল ডিগ্রি কলেজ থেকে পরীক্ষা দেয় ২৬৬, পাশ ৩৪, ফেল ২৩২, পাশের হার ১২.৭৮% এবং সরদার আবু হোসেন কলেজ থেকে পরীক্ষা দেয় ৩০, পাশ ১, ফেল ২৯ জন, পাশের হার ৩.৩৩%। উল্লেখ্য স্যার আবু হোসেন কলেজে নিয়োমিত কোন শিক্ষার্থী নেই। বছর শেষে ধার দেনা করে ছাত্র জোগাড় করে পরীক্ষা দেয়ায় বলে স্থানীয়ভাবে জানা গেছে। সব মিলিয়ে অধিকাংশ কলেজে শিক্ষারমান খুবই খারাপ।